ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বিএনপির মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

​নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

​গত বুধবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলির নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

​এ সময় জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি পারভিন বানু সপ্না ও লায়লা আরজুবান বারীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

​এছাড়া নওগাঁ জেলার ১৪টি ইউনিটের নারী নেত্রীবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী এ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।

Don`t copy text!