ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আরব আমিরাতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

সনজিত কুমার শীল
আরব আমিরাত থেকে

প্রবাসের মাটিতে উদযাপন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ আবির্ভাব দিবস।
গতকাল ৪ টা সেপ্টেম্বর ২০২৬ ইং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি শ্রী শ্রী সনাতনী গীতা সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়। শিল্প নগরী মোছাফ্ফাহ সনাতনী গীতা সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মউৎসব পালন করা হয়। এছাড়াও আরব আমিরাতের আল আইন, দুবাই, শারজা, আজমান, রাস আল খাইমাহ, উম্ম আল কুয়াইম, ফুজিরা সহ ইউএই জন্মষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মঙ্গল শুভযাত্রা, অভিষেক অনুষ্ঠান, শ্রীকৃষ্ণের জীবনী, গীতা পাঠ, ধর্মীয় সংগীত, প্রসাদ বিতরণ এবং নাম কীর্তনের মধ্য দিয়ে মুখরিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন।
আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশী সনাতনী ছাড়াও ভারত নেপাল এবং অন্যান্য দেশের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সনাতলীদের কন্ঠে ধ্বনিত হয় “শুভ শুভ শুভ শুভ দিন শ্রীকৃষ্ণের জন্মদিন”
ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ , ধর্মীয় মূল্যবোধ মানবিকতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আসেন সত্য ন্যায়ার পথে মানুষকে অনুপ্রাণিত করা। অন্যায় মিথ্যা এবং অসত্যের বিরুদ্ধে রুখে দিতে।
তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সত্যের বাণী প্রচার করার জন্য অঙ্গীকারবদ্ধ। উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনিতে মুখরিত হয় প্রতিটি মন্দির প্রাঙ্গন। অনুষ্ঠান শেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রেরিত বাণী পাঠ এবং নাম কীর্তনের মধ্য দিয়ে বিশ্ববাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।।

Don`t copy text!