সুভাস দাস, পটুয়াখালী
পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।
পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন সুবেদখালী কলেজ রোড সংলগ্ন এলাকায় আজ ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি গোডাউন তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ৩ লক্ষ ৮৭ হাজার টাকা মূল্যের ৬১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট ও ১৯ হাজার ৫০০ শলাকা বিড়ি জব্দ করা হয়। এসময় অসাধু ব্যবসায়ীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

