ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
majedur
আগস্ট ২১, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গলায় ফাঁস দিয়ে জাহাঙ্গীর (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
নিহত জাহাঙ্গীর মানিকগঞ্জ জেলার মহাদেব পুর ইউনিয়ন এর দক্ষিণ বনগ্রাম গ্রামের আব্দুল আলীর পুত্র । তিনি বেশ কিছুদিন ধরে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ইসমাইল মাদবরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। সেখানে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন সারা শব্দ না পেয়ে বাড়ির মালিক কে অবগত করলে তারা
সাড়ে ৪টার দিকে নিজ ভাড়া বাসায় গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান জাহাঙ্গীর কে । পরবর্তী তে শ্রীনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর থানা পুলিশ জানায়,নিহতদের লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Don`t copy text!