ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিঝুম দ্বীপে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ১৬, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, নোয়াখালী হাতিয়া প্রতিনিধি

​নোয়াখালীর হাতিয়া উপজেলার ১১ নম্বর নিঝুম দ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (১৬ আগস্ট) স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।

​এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি সোহেল উদ্দিন, নিঝুম দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোতালেব, ডা. মানিক, ছাত্রনেতা তারেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

​দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন নিঝুম দ্বীপ সিডিএসপি বাজারের জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে তবারক বিতরণ করা হয়।

Don`t copy text!