ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৮, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

​”জুলাই চেতনায় গড়ব দেশ”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগরে যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে বুধবার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাখন চন্দ্র মহানায়ক।

​মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) জনি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়। বর্তমান সরকার শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশার সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালিব খাঁন এবং মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। বক্তারা বলেন, “জুলাই আন্দোলন ছিল আপামর জনগণের আন্দোলন। শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।”

​অনুষ্ঠানে শহীদ আইতুল্লার বড় ভাই সোহাগ মিয়া বলেন, “আমার ভাই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। সরকার ও দেশবাসীর সহযোগিতায় শহীদ পরিবারের পাশে দাঁড়ালেই আমার ভাইয়ের আত্মত্যাগ সার্থক হবে।”

​মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সাহাবুদ্দিন, পিপিএম বলেন, “জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের সম্মান রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে এবং থাকবে।”

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের প্রজন্মের সবচেয়ে বড় অর্জন। জুলাইয়ের চেতনা বুকে ধারণ করে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!