ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় পানিবন্দী মানুষের পাশে ছাত্রদল: দুর্গম চরে ত্রাণ বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৫, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

​নোয়াখালীর হাতিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদলের একাধিক টিম। বুধবার সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের দুর্গম ও বিচ্ছিন্ন চর আতাউরের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।

​উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমানের পরামর্শে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

​শুধুমাত্র বুধবারই নয়, গত তিন দিন ধরে ছাত্রদলের কর্মীরা পৌরসভা, চরঈশ্বর, তমরদ্দি ও চরকিং ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে এই খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদলের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Don`t copy text!