ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১২, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

​বগুড়ার শেরপুর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. মজনু মিয়া ওরফে বথু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. আব্দুল্লাহ বাদী হয়ে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গত ১১ জুলাই ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারায় মামলাটি রুজু করা হয় (মামলা নম্বর: ২২)।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তার মা মারা গেছেন। অভিযোগ রয়েছে, অভিযুক্ত মজনু মিয়া ওরফে বথু প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। ওই সময় অভিযুক্তের প্রথম স্ত্রী বাড়িতে ছিলেন না—এই সুযোগে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মজনু মিয়ার দুই স্ত্রী রয়েছে।

​গ্রেপ্তারকৃত আসামি মো. মজনু মিয়া ওরফে বথু শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত শাহের আলীর ছেলে। শেরপুর থানা পুলিশ জানায়, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে রবিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​এ বিষয়ে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!