ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

​হাতিয়ায় ভূমিহীনদের সমাবেশ: পুলিশ ফাঁড়ি স্থাপন ও সরকারি সুযোগ-সুবিধার দাবি

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী):

​নোয়াখালীর হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরগাসিয়ায় বসবাসরত ভূমিহীনদের নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশ ফাঁড়ি স্থাপন, সরকারি জমি বন্দোবস্ত, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১ জুলাই) সকালে চরগাসিয়ার বারো আউলিয়া বাজারে স্থানীয় ভূমিহীনরা এই সমাবেশের আয়োজন করেন।

​সমাবেশে বক্তব্য রাখেন হরনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান, হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন এবং স্থানীয় ভূমিহীন নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে চরগাসিয়ায় কয়েক হাজার পরিবার বসবাস শুরু করে। বর্তমানে এই চরে প্রায় ২৫ হাজার মানুষের বসতি রয়েছে। দীর্ঘ ১৩ বছর পার হলেও চরের বাসিন্দারা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ভূমিহীনদের দখলকৃত জমি তাদের নামে বন্দোবস্ত না থাকায় তারা প্রায়ই বহিরাগত দস্যু ও প্রভাবশালী মহলের হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া, দখলদাররা ভূমিহীনদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

​সমাবেশে বক্তারা আরও বলেন, চরে কোনো পুলিশ ফাঁড়ি না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। এছাড়া স্বাস্থ্যসেবার কোনো কেন্দ্র না থাকায় প্রতিবছর শিশু ও মাতৃমৃত্যুর হার বাড়ছে। এসব সমস্যা সমাধানে সরকারি হস্তক্ষেপ জরুরি।

​ভূমিহীনরা অবিলম্বে তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

Don`t copy text!