ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে ব্রি ধান-১০০ আবাদে নতুন সাফল্য, লক্ষ্যমাত্রা ছাড়াল কৃষকরা

প্রতিবেদক
majedur
জুন ১৪, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মো. আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগের উদ্যোগে ব্রি ধান-১০০ ও ১০০+ জাতের আবাদে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রায়পুর উপজেলায় ব্রি ধান-১০০ ও ১০০+ জাতের ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪২০ হেক্টর জমি। তবে কৃষকদের আগ্রহ ও কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় আবাদ হয়েছে ৪২৫ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

দেশের বিভিন্ন অঞ্চলে ব্রি ধানের ১০০ থেকে ১০৭ পর্যন্ত বিভিন্ন জাত চাষ হচ্ছে। এসব জাত অধিক ফলন, রোগ সহনশীলতা এবং কৃষকের লাভজনক উৎপাদনের জন্য জনপ্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

এ উপলক্ষে রায়পুরে মাঠ পর্যায়ে নতুন জাতের ধান কর্তন কর্মসূচির আয়োজন করা হয়। এতে কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা অংশ নিয়ে উৎপাদন সম্ভাবনা ও নতুন জাত সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, “উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান কৃষকদের মাঝে জনপ্রিয় করতে কৃষি বিভাগ নিয়মিত কাজ করছে। ব্রি ধান-১০০ ও ১০০+ জাতের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়া এ কার্যক্রমের সফলতা প্রমাণ করে।”

তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি ও আধুনিক জাতের চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

Don`t copy text!