ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৩ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৬, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:

​সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৪৩ বোতল বিদেশি মদসহ মো. এরশাদ আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত দেড়টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বেড়েরগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়।

​গ্রেফতারকৃত মো. এরশাদ আলী বেড়েরগাঁও গ্রামের মো. জাল উদ্দিনের ছেলে।

​র‍্যাব-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সলুকাবাদ ইউনিয়নের বেড়েরগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিলেন এরশাদ আলী। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের খাটিয়ার নিচে লুকিয়ে রাখা দুটি কালো পলিথিন ব্যাগ থেকে ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

​র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে জব্দকৃত আলামতসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

​মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Don`t copy text!