শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীরাঙ্গনা মা-বোন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সর্বস্তরের নেতাকর্মী ও সহযোদ্ধাদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য শফিকুল ইসলাম শফিক।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা দেয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন ও সর্বস্ব উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা রেখে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
শফিকুল ইসলাম শফিক আরও বলেন, “আজকের দিনে আমাদের অঙ্গীকার হোক শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের দেশ গঠনের কাজে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। আমরা চাই প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবার রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদা পাক।”
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সমাজের অসঙ্গতি তুলে ধরা, ন্যায়ের পক্ষে থাকা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। তাই সামর্থ্যবানদের প্রতি আহ্বান—আসুন, আমরা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।”
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন সকল শহীদ মুক্তিযোদ্ধাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন এবং বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের পথে এগিয়ে নিয়ে যান।

