ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানবাধিকার সংগঠনের মানববন্ধন

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৫, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:

​“শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই, শিশুর জীবনের নিরাপত্তা চাই”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংস্থা ‘বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন’ সুনামগঞ্জ জেলা শাখা।

​সোমবার (২৫ মে) বিকেলে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি জুনেদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সিএম মিলন, সহ-সভাপতি জ্যোতির্ময় দাস চপল, আশরাফ হোসেন লিটন, অ্যাডভোকেট মো. আজমল হোসেন, মো. মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মহিলা বিষয়ক সম্পাদক হালুফা আক্তার হেপি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জুশেদা আক্তার এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি রিংকু চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, বর্তমান সময়ে নারী ও শিশুর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও নির্যাতন পুরো সমাজের জন্য চরম লজ্জাজনক। অবিলম্বে শিশু রামিসার হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন বন্ধে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার জোরালো দাবি জানান বক্তারা।

Don`t copy text!