ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাহালুতে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

প্রতিবেদক
majedur
মে ২৩, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় স্কুলপাড়া গ্রামে আগুনে পুড়ে সোনিয়া খাতুন (৩০) ও তার মেয়ে নেহা মনি (১১) মারা গেছে। শুক্রবার (২২ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মানসিক সমস্যার কারণে সোনিয়া খাতুনের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরে তিনি সাব্বির নামে এক ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে মেয়ে নেহা মনিকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। তার স্বামী মাঝে মধ্যে সেখানে যাতায়াত করতেন। নেহা মনি পাশের দুপচাঁচিয়া উপজেলার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সোনিয়ার ঘরে আগুন দেখতে পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে ঘর থেকে সোনিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তার মেয়ে নেহা মনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনাস্থলে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনিয়া আত্মহত্যার উদ্দেশ্যে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মেয়ে নেহা দগ্ধ হয়।

কাহালু থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Don`t copy text!