ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
majedur
মে ২৩, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার বগুড়া পুলিশ লাইন্স থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশ লাইন্সের বেতার শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইন্সের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত আরিফুল ইসলাম নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি আশরাফ আলীর ছেলে।

সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেতার শাখার ভবনের দ্বিতীয় তলায় অন্য সদস্যদের সঙ্গে থাকতেন আরিফুল। বৃহস্পতিবার রাতেও তাকে স্বাভাবিক অবস্থায় দেখা যায়। শুক্রবার সকালে দীর্ঘ সময় তাকে না দেখে সহকর্মীরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে পাশের একটি ওয়ার্কশপ কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তাকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মীর্জা সায়েম মাহমুদ বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কোনো পারিবারিক কলহের তথ্য পাওয়া যায়নি। ঋণের চাপ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Don`t copy text!