ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক এশিয়ায় ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৩১ মে পর্যন্ত

প্রতিবেদক
majedur
মে ২০, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

অধিকার ডেস্ক:

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি ‘ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশব্যাপী শাখা ও করপোরেট অফিসের জন্য তরুণ ও মেধাবী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের তথ্য

  • পদের নাম: ট্রেইনি অফিসার
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শর্তসমূহ:

  • স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে
  • এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে
  • ও ও এ লেভেলের ক্ষেত্রে সমমানের ফল গ্রহণযোগ্য

বয়সসীমা

৩১ মে ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা

  • এমএস অফিসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে
  • এআই (AI) টুলস ব্যবহারে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে

দায়িত্ব

নির্বাচিত প্রার্থীদের ব্যাংকের শাখা ও করপোরেট অফিসে গ্রাহকসেবা প্রদান, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, রিপোর্ট প্রস্তুত এবং দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময়

৩১ মে ২০২৬।

Don`t copy text!