ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সেন্টার বাজার বণিক সমিতি নির্বাচনের ইশতেহার ঘোষণা- পদপ্রার্থী মাইনুদ্দিন রাজু।

প্রতিবেদক
admin
মে ১১, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন
হাতিয়া উপজেলা প্রতিনিধি।
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জাহাজমারা সেন্টার বাজার বণিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১৬ মে অনুষ্ঠিত সেন্টার বাজার বণিক সমিতি নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাইনুদ্দিন রাজু তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নির্বাচনী ইশতেহারে তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের নিরাপত্তা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, নির্বাচিত হলে বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং সকল ব্যবসায়ীর সাথে সমন্বয় করে একটি আধুনিক ও সুশৃঙ্খল বাজার গড়ে তুলতে কাজ করবেন।
ইশতেহার ঘোষণাকালে বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় মাইনুদ্দিন রাজু সকল ব্যবসায়ীর কাছে দোয়া, সমর্থন ও মোটরসাইকেল মার্কায় মূল্যবান ভোট কামনা করেন।

Don`t copy text!