ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রতিবেদক
admin
মে ১১, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক(সুনামগঞ্জ) প্রতিনিধি*

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সোমবার (১১ মে ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে স্বাক্ষর করেন সংগঠনের উপ-মহাসচিব মো. আ. মান্নান এবং অনুমোদন দেন চেয়ারম্যান শাহ মো. সারওয়ার জাহান।

অনুমোদিত কমিটিতে সিরাজুল ইসলাম শ্যামলকে আহ্বায়ক, মো. আবু হানিফকে যুগ্ম আহ্বায়ক এবং কে. এম. শহীদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. আফজাল হোসেন, মো. জয়নাল আবেদীন পীর, মো. কামাল পাশা, মো. ইমরান হোসেন, আহমেদুল কবির পারভেজ ও মোস্তাফিজুর রহমান বাবু।

অফিস আদেশে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে।

এ ছাড়াও সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে সকল কার্যক্রম পরিচালনা, সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার রামপুরার ডিআইটি রোডে অবস্থিত বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

Don`t copy text!