আরিফুল ইসলাম খান প্রতিবেদক সিরাজদিখান :
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আজ রাত ০৯:০০টা হতে ১০:০০টা পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উপজেলার গোয়ালবাড়ীর মোড় থেকে ৩ (তিন) জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. পারভেজ (২৩), মো. সুমন (৪০) ও মো. সৈকত (২০)।
আটককৃত ৩ (তিন) জনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

