ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
Sagar Chandra
মে ১, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মহান মে দিবস’ ও ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬’ পালিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

​‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নবপ্রভাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

​বিকেল সাড়ে ৪টার দিকে কুলিয়ারচর থানা মোড় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো. শরিফুল আলম।

​র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সারফ উদ্দিন খান সুপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। তিনি তার বক্তব্যে মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার ও সংহতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • ​কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান।
  • ​কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার ও সাধারণ সম্পাদক এম এ হান্নান।
  • ​কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম।
  • ​উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও রফিকুল ইসলাম আলী।

​সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লতিফ মিয়া, হায়দার এ আলম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম সুমন এবং ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান নাজিমসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরমান উজ জামান সুজন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা প্রমুখ।

​অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Don`t copy text!