ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খানসামায় মুদির দোকানে অবৈধভাবে পেট্রোল মজুদ: ১০০.৫ লিটার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৩১, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

 

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামা উপজেলায় মঙ্গলবার (৩১ মার্চ) গোয়ালডিহি ভুল্লারডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে একটি মুদিখানার দোকান থেকে অবৈধভাবে মজুদ রাখা ১০০ দশমিক ৫ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারের জুয়েল রানার মুদিখানার দোকানে তল্লাশি চালানো হয়। এসময় দোকান থেকে বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়।

অভিযানে তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত জুয়েল রানা নামে ওই মুদি ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি উদ্ধার করা ১০০ দশমিক ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেল অবৈধভাবে মজুদ ও বেশি দামে বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!