ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন শুরু: ভক্তদের উপচে পড়া ভিড়

প্রতিবেদক
majedur
মার্চ ২৩, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

মহাদেবপুরে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন শুরু: ভক্তদের উপচে পড়া ভিড়

​উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ থেকে:

​বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের বাগধানা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন উৎসব শুরু হয়েছে। গত ২২ মার্চ (রবিবার) থেকে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং দূর-দূরান্ত থেকে আসা শত শত ভক্তের সমাগম লক্ষ্য করা যাচ্ছে।

গত রবিবার (২২ মার্চ) সকালে শ্রীমদ্ভাগবত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মঙ্গলঘট স্থাপন, ধর্মসভা ও শুভ অধিবাসের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ ও ২৪ মার্চ (সোমবার ও মঙ্গলবার) দিনরাতব্যাপী ১৬ প্রহর লীলাকীর্তন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৫ মার্চ (বুধবার) কুঞ্জভঙ্গ অন্তে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। সবশেষে ২৬ মার্চ (বৃহস্পতিবার) দধি মঙ্গল ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত কীর্তন শিল্পীরা পদাবলী কীর্তন পরিবেশন করছেন। তাঁদের মধ্যে রয়েছেন:সাতক্ষীরার শ্রী ছোট হরিদাস সরকার,নওগাঁর শ্রীমতি নন্দিনী হালদার,​ময়মনসিংহের শ্রী রাধারাম-সহদেব,নওগাঁর শ্রীমতি লিলিমা রানী বর্মন।

গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছেন ৯ নং চেরাগপুর ইউনিয়নের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সফল চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র এবং ইউপি সদস্য রাশেদুজ্জামান রাশেদ। আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, আগত ভক্তদের জন্য দুপুর ও রাতে প্রসাদের সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভক্ত ও শিশুদের জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা ও ওষুধের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

আয়োজক কমিটি আশা প্রকাশ করেন, ভক্তদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হরিনাম যজ্ঞ সফল হবে এবং এর পবিত্র বার্তার মাধ্যমে সমাজে শান্তি ও বিশ্ব মানবতার মঙ্গল সাধিত হবে।

Don`t copy text!