ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১৯, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

হুসাইন ইসলাম রাফিত
তেরখাদা,খুলনা

খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ব্যাপক পরিসরে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এতে ৬ শতাধিক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই কর্মসূচি বাস্তবায়িত হয় বিএনপির চেয়ারম্যান ও দেশের শীর্ষ রাজনৈতিক নেতা তারেক রহমানের দিকনির্দেশনায় এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালের তত্ত্বাবধানে। নেতৃবৃন্দ জানান, দলীয় নেতার নির্দেশনায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তেরখাদাবাসীর সার্বিক উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয়দের জীবনমান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তেরখাদাবাসীর সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের ভালো রাখা তার রাজনৈতিক অঙ্গীকারের অংশ বলেও তিনি উল্লেখ করেন।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে তিনি বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি শুরু করেছেন। এ সময় তিনি বলেন, তেরখাদার সাধারণ মানুষ যেন পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান। তিনি আরও জানান, তেরখাদার উন্নয়নকে ত্বরান্বিত করতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আবুল হোসেন বাবু, ও মোঃ মোবাশ্বের আলম, যুব নেতা শেখ ওহিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
এদিকে এ আয়োজনকে ঘিরে তেরখাদার সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ বলেন, ঈদের আনন্দ
মাননীয় তারেক রহমানের মানবিক রাজনীতির অংশ হিসেবে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ঈদের এই আনন্দ যেন কেউ বঞ্চিত না হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য।
তেরখাদার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। দল-মত নির্বিশেষে আমরা সকলের কল্যাণে কাজ করে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এই ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
শুধু নির্বাচনের সময় নয়, সারাবছরই জনগণের পাশে থাকতে চাই। তেরখাদাবাসীর আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার, যাতে সবাই নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।

মাননীয় সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালের নেতৃত্বে তেরখাদা উপজেলায় অভাবনীয় সাফল্য অর্জিত হবে। ভবিষ্যতেও উন্নয়নের ধারা ‍ অব্যাহত থাকবে।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে তিনি বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি শুরু করেছেন। এ সময় তিনি বলেন, তেরখাদার সাধারণ মানুষ যেনো পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তেরখাদার উন্নয়নকে ত্বরান্বিত করতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

 

Don`t copy text!