ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১১, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ণ
Link Copied!

 

বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত প্রবাসী বাংলাদেশি মূলধারার গণমাধ্যমকর্মী ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের নিয়ে একটি বিশেষ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।

সভায় প্রবাসীদের নিরাপত্তা, দেশে আটকে পড়া রেমিট্যান্স যোদ্ধাদের আকামার মেয়াদ বৃদ্ধি এবং উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে এবং কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় এই সভায় বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতৃবৃন্দ ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যুক্ত ছিলেন।

সভার শুরুতে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কুয়েত সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

তিনি বলেন, জরুরি সহায়তার জন্য দূতাবাস ইতোধ্যেই তিনটি ২৪ ঘণ্টা কার্যকর হটলাইন নম্বর এবং ই-মেইল সেবা চালু করেছে।

বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন সঠিক তথ্যের উৎস জানতে চাইলে রাষ্ট্রদূত স্থানীয় গণমাধ্যম ও দূতাবাসের অফিসিয়াল মাধ্যম ব্যবহারের পরামর্শ দেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক আ হ জুবেদ দেশে আটকে পড়া প্রবাসীদের আকামা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করলে রাষ্ট্রদূত অভয় দিয়ে জানান, উদ্ভূত পরিস্থিতিতে ছুটিতে থাকা প্রবাসীদের ছুটি ও আকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। ফলে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সভায় অন্যদের মধ্যে যুক্ত ছিলেন প্রেস ক্লাব কুয়েতের সিনিয়র সহসভাপতি আল-আমিন রানা, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মৌসুমি এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম ও নাসের

Don`t copy text!