ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেপ্তার, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৯, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!


‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা:

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
‎সোমবার (৯ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন , শহিদুল ইসলাম রানা (২৫), গ্রাম- বাগদা বাজার, উপজেলা গোবিন্দগঞ্জ; সামিউল (২২), গ্রাম কাটাবাড়ী, উপজেলা গোবিন্দগঞ্জ; হাবিল মিয়া (৪৮), গ্রাম মালিকাবাদ, উপজেলা গোবিন্দগঞ্জ,জেলা:গাইবান্ধা। এবং রিয়াদ (১৯), গ্রাম পুরাতন বাজার, ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর ।
‎ গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
‎অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Don`t copy text!