ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নারী দিবসে সাপাহারে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৮, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নওগাঁর সাপাহারে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) এর সহযোগিতায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ), সাপাহার এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাম্বাসেডর ইব্রাহিম হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা আকতার হোসেন, অ্যাম্বাসেডর নুরুল হক মাস্টার, অ্যাম্বাসেডর মাফিজুল ইসলাম মাস্টার, সাপাহার বণিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান এবং প্রেসক্লাবের সভাপতি ও সমন্বয়ক সাংবাদিক তছলিম উদ্দীন।
অনুষ্ঠানে পিএফজি সদস্য ও ওয়েভ সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

Don`t copy text!