সুভাস দাস,,।
পটুয়াখালীতে,রবিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালীর সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাসে তল্লাশি করে প্রায় ১১ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৭০০ কেজি জাটকা জব্দ করা হয়।
এসময় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জাটকা পরিবহনের অপরাধে বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে বাসসহ ছেড়ে দেয়া হয়।
জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

