ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

পবিত্রমাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাভাবিক রাখতে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই।
এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি প্রমুখ।
সভায় মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিযন্ত্রণ রাখা, পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসন, পোশাকের দাম নিয়ে ব্যবসায়ীদের তালবাহানা রোধ করা, পরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সীমান্ত দিয়ে ভারতীয় কমমেটিক্স পণ্য পাচার রোধে বিজিবির কার্যকর ভূমিকার দাবি জানানো হয়।
সভাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

Don`t copy text!