ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

মনিরুজ্জামান লিমন,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:-

জামালপুরের বকশীগঞ্জে মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে সুলভ মূল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন টিসিবির ৫টি ডিলারের মাধ্যমে বকশীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ৫৯০ টাকার প্যাকেজে পণ্য বিক্রয় করা হয়।
এতে ২ হাজার পরিবারকে প্রতিটি প্যাকেজে সয়াবিন তেল, খেজুর, চিনি, ছোলা ও মশুর ডাল বিতরণ করা হয়।
ট্রাক সেলে বিক্রয়কালে উপজেলা প্রশাসনের তদারকি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত তদারকি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার রাজু বলেন, সরকার টিসিবির পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করছে যাতে করে সুলভ মূল্যে রমজানের পণ্য পেতে পারে। তাই টিসিবি ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।
ভোক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তবে আরো বেশি পরিবারের মাঝে টিসিবি পণ্য দেওয়া হলে আরো মানুষ উপকৃত হতো।

Don`t copy text!