ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বীর বিক্রম পেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

বীর বিক্রম পেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব
মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর এবং ভোলা-৩ আসন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পেয়েছেন মুক্তিযোদ্ধাদের কল্যানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্ৰহন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শপথ গ্রহণ করেছেন।

মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর এবং ভোলা-৩ আসন থেকে সাতবারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য ‘বীর বিক্রম’ উপাধি পেয়েছেন। এক সময়কার তারকা ফুটবলার হাফিজ উদ্দিন বিএনপি সরকারের পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। এ নিয়ে মেজর হাফিজ সপ্তমবারের মতো ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থী মুহাম্মদ নিজামুল হক নাঈম ফুলকপি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।

Don`t copy text!