ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ গরুসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়েছাই

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মান্দা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা টার দিকে উপজেলার কশব ইউনিয়নের চকউলি গ্রামের মো. আনিসার আফাজের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ওই কৃষকের ৪টি গরু মারা গেছে এবং কয়েক লাখ টাকার আসবাবপত্রসহ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রাত ৮টার দিকে আনিসার আফাজের বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। আগুনে গোয়ালঘরে থাকা চারটি গরু জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। এছাড়া ঘরের ভেতর থাকা ধান-চাল, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী আনিসার আফাজ কান্নায় ভেঙে পড়ে বলেন, “সব শেষ হয়ে গেল। চোখের সামনে গরুগুলো পুড়ে মরল, কিছুই করতে পারলাম না। ঘরের আসবাবপত্রসহ সব সহায়-সম্বল এখন ছাই।”

কশব ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্যরা জানান, আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে এর আগেই ওই কৃষকের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরের কয়েল বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মান্দা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানা গেছে।

Don`t copy text!