রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬ টিসংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হয়েছে।
জেলায় বিএনপি ও জামাতে ইসলামীরমধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পাঁচটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা ওপর একটি আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী। জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, গতকাল রাত দশটার দিকে প্রশাসনের সম্মেলন কক্ষে আনুষ্ঠান এই ফলাফল ঘোষণা করা হয়।
নওগাঁ ৪৬-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার)আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মোস্তাফিজুর রহমান ধানের শীষ ১লাখ ৪৯ হাজার২০২ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে-ইসলামীর মাহাবুবুল দাঁড়িপাল্লা পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩ ভোট। ব্যবধান ২৩১০৯ ভোট।
নওগাঁ -২ আসন (পত্নীতলা ধামুরহাট) বিজয়ী হয়েছেন জামাতের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাঁড়ি পাল্লা তিনি ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র শামসুজ্জোহা খান ধানের শীষ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।
ব্যবধান ৬ ৯৯৩ ভোট।
নওগাঁ ৩ (মহাদেবপুর ও বদলগাছি) জেলার সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি’র ফজলে হুদাম বাবলু ধানের শীষ তিনি ১৬২৮৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।জয়ের ব্যবধান৪৯ হাজার ৫৬৭ভোট।
নওগাঁ -৪ (মান্দা) আসনে বিএন পির ডা: একরামুল বারি টিপু (ধানের শীষ) এক লাখ ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রাকিব দাঁড়িপাল্লা পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট। জয়ের ব্যবধান ৩৬ হাজার ৯৮৮ ভোট।
নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসলে বিজয়ী হয়েছেন বিএমপির জাহিদুল ইসলাম ধলু (ধানের শীষ)১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়ত ইসলামী প্রার্থী আ স ম সায়েম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২৯০ ভোট। জয়ের ব্যবধান হাজার ১৫৭ ভোট।
নওগাঁ ৬ (রানীনগর ও আত্রাই) আসনে বিএনপি’র প্রার্থী শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) ১ লাখ ৮ হাজার ৮ হাজার ৭০ ভোট এ জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের ইসলামীর খাইরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট। জয়ের ব্যবধান ১২ হাজার ১৮৪ ভোট। আনুষ্ঠানিকভাবে এ ছিল নওগাঁ জেলার সর্বশেষ ভোটের খবর।

