ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার বার্ষিক বনভোজন

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

 

আরব আমিরাত প্রতিনিধি

 

সংযুক্ত আরব আমিরাতে ২০০২ সালে সিলেট বিভাগের প্রবাসীদের নিয়ে গঠিত বাংলাদেশীদের প্রাচীনতম সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখা কোন দল বা গোষ্ঠির নয়, এটা বৃহত্তর সিলেট বিভাগের সাধারণ প্রবাসীদের সংগঠন। কর্মব্যস্ত প্রবাস জীবনে বনভোজন হলো পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটানোর একটি বিশেষ সুযোগ। এটি প্রবাসী বাঙালিদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে।

আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার বনভোজন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রবিবার (৮ই ফেব্রুয়ারী) শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গীতিকবি আজাদ লালন।

সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল কাইয়ূম, সাবেক সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদারের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব জাওয়াদুর রহমান।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা হাজী আশিক মিয়া।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সম্মানীত সদস্য আবুসুফিয়ান উজ্জল।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সহ সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ সিআইপি, সহ-সভাপতি কাওসার আহমেদ, এনাম আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, নজরুল ইসলাম লিটন তালুকদার, কমিউনিটি নেতা প্রকৌশলী আবু হেনা চৌধুরী, প্রকৌশলী আবু নাসের চৌধুরী, নারী নেত্রী মিসেস কাউসার নাজ, সাইফ উদ্দীন, দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি নাসিরুল হক, আলী আসগর চৌধুরী, সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ আমিরাতের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক শাহ আলম, তারা মিয়া বাকুল প্রমুখ।

বক্তব্য রাখেন আব্দুল মুকিদ, বচন মিয়া তালুকদার, হাফেজ নোমান আহমদ, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ কবির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, মুর্তজা আলী, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মির্জা আবু সুফিয়ান, মোহাম্মদ আল কামিন, এম সাইফুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ছোটদের দৌড়, ছবি আকা, পুরুষ ও মহিলাদের বল খেলা, হাঁড়ি ভাঙা প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। সব প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দরা আরও বলেন বহির্বিশ্বে সিলেট বিভাগের মানুষের একাত্মতা আঞ্চলিকতার প্রশ্নে এক ও অভিন্ন এই সুনাম অটুট রাখতে আমিরাতে বসবাসরত সিলেট বিভাগের সচেতন সকলকে এই সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার আহব্বান জানান।

Don`t copy text!