ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে উন্নয়নভিত্তিক ১৪ দফা কর্মসূচি উন্মোচন করলেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ ইয়াছিন পালোয়ান:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি ফরিদগঞ্জের সার্বিক উন্নয়নকে সামনে রেখে ১৪ দফা কর্মসূচি উপস্থাপন করেন। ইশতেহারে ন্যায়, সাম্য ও জবাবদিহিতার ভিত্তিতে প্রযুক্তিনির্ভর এবং জনস্বার্থনির্ভর ফরিদগঞ্জ নির্মাণের রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি।
প্রস্তাবিত কর্মসূচিতে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি খাতের আধুনিকায়ন, নারী ও যুব উন্নয়ন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, পরিবেশ সুরক্ষা, সড়ক যোগাযোগ ও অবকাঠামো সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. হারুনুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. ইউনুছ, সেক্রেটারি মো. সাখায়াত হোসেন, এনসিপির নেতা অ্যাডভোকেট আব্দুল জাব্বার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!