ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় তেলের দোকানে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন,হাতিয়া (নোয়াখালী):-

নোয়াখালীর হাতিয়ায় জাহাজমারা বাজারে জ্বালানী তেলের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুই ঘন্টা চেষ্টার পর বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার জাহাজমারা বাজার পশ্চিম পাশে আমজাদের তেলের দোকানে আগুন লাগার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের পশ্চিম পাশে আমজাদের তেলের দোকানে একজন ক্রেতার হাতে থাকা সিগারেটের ফুলকা পেট্রলে পড়লে মুহূর্তে আগুন লেগে যায়। মুহুর্তে আশপাশে থাক ঔষুধের ফার্মেসী, মুদি দোকানসহ ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগায় হুড়াহুড়ি করে নিভাতে গিয়ে একজন আহত হয়েছে বলে জানা যায়। এছাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে বলে জানান তারা।
জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সোলাইমান জানান, আগুন লাগার ঘটনায় কমপক্ষে দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে তেমন স্বচ্ছল নয়।
এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মেহেহী হাসান ভুইয়া জানান, প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। আমরা যাওয়ার আগেই ১০ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছার পরে প্রায় ৫০ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করেছি।

Don`t copy text!