ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তিন দিনের এবি ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

বাইজিদ মন্ডল,ডায়মন্ড হারবার:-

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জেতার পরই তিনি এমপি কাপ টুর্নামেন্টের আয়োজন করে,এখনো পর্যন্ত চলছে সেই টুর্নামেন্ট। সেটা ভালই জনপ্রিয়তা অর্জন করে এলাকায়। তারই আদতে, ডায়মন্ড হারবার সরিষা হাই স্কুল মাঠে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের এবি ডায়মন্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। ডায়মন্ড হারবারের তৃনমূলের দলীয় পর্যবেক্ষক শামিম আহমেদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ডায়মন্ড হারবার বিধানসভার মধ্যে ১৬টি দল অংশগ্রহণ করেন।তিন দিনের এই এবি ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা ও স্থানীয় ক্রীরাপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। খেলার প্রথম দিনে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবল তারকা আলভিটো ডিকুনা,পুলিশ সুপার বিশপ সরকার,আলোক মুখোপাধ্যায়,মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্তা,সালমান আলী,দ্বিতীয় তৃতীয় দিনে উপস্তিত ছিলেন নন্দী সিস্টার, মহম্মদ ইরফান সহ একঝাঁক এবিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। এই ফুটবল টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে জানান, ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের নামানুসারে প্রতিটি ফুটবল দলের নামকরণ করা হয়েছে। যেমন রূপশ্রী ফুটবল ফাইটার (হরিণ ডাঙ্গা),খাদ্য সাথী ওরিয়ার্স (কানপুর ধানবেড়িয়া),এক ডাকেঅভিষেক (নুরপুর),পথশ্রী ইন্টার ক্লাব(সরিষা),এই চারটি দলের শেষ দিনে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালে ওঠেন খাদ্য সাথী ওড়িয়ার্স কানপুর ধানবেরিয়া এবং পথশ্রী ইন্টার ক্লাব সরিষা। ১ গোলে সরিষা পথশ্রী ইন্টার ক্লাব,কানপুর ধনবেড়িয়া খাদ্য সাথী ওরিয়ার্সকে হারিয়ে এবি ডায়মন্ড কাপ শিরোপা জিতলেন। ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক শামিম আহমেদ জানান, ডায়মন্ড হারবার বিভিন্ন এলাকা থেকে ফুটবলের তরুণ প্রতিভাদের তুলে আনতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কাপ শুরু করেছিলেন। সেই অনুপ্রেরণা থেকেই আমরা এবি ডায়মন্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। তিন দিনের এই ফুটবল টুর্নামেন্ট যেমন “AB Diamond Cup”, স্থানীয় প্রান্তিক এলাকার ফুটবল প্রতিভা তুলে ধরা এবং যুবসমাজকে খেলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে পরিচালিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কৃত করেন এবং খেলাধুলার ওপর বিশেষ জোর দেন। এখানে উল্লেখ্য: ডায়মন্ড হারবার ফুটবল প্রেমীদের জন্য তিন দিনের এই টুর্নামেন্টে বিভিন্ন শক্তিশালী দল অংশগ্রহণ করেছিলেন। এলাকার বিশিষ্টজনদের অভিমত,এই ধরনের আয়োজন ডায়মন্ড হারবার বিধানসভার বিভিন্ন অঞ্চলের সকল মানুষকে একসূত্রে বাঁধে। অনুষ্ঠানটি রাজনীতি থেকে দূরে ফুটবল ও তরুণ প্রতিভার উদযাপন হিসেবে গণ্য হয়।

Don`t copy text!