ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর পরিবেশে রাউজান প্রেস ক্লাবের শপথ গ্রহণ ও বর্ষপঞ্জিকা প্রকাশ

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৮, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
রাউজানে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ এবং ২০২৬ সালের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা সদরের জলিলনগর এলাকায় অবস্থিত সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে সাংবাদিকরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এম. নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক এস. এম. শহিদুল্লাহ রনি, বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শিবলী আল সাদিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম ও এম. বেলাল উদ্দিন এবং রাউজান থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, গণমাধ্যম সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের পথ সুগম করে। তাঁরা রাউজান প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এম. রমজান আলী, এস. এম. ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, শাহেদুর রহমান মোরশেদ, এম. কামাল উদ্দিন, হাবিবুর রহমান, যীশু সেন, আরফাত হোসাইন, শাহাদাত হোসেন সাজ্জাদ, আমির হামজা, আনিসুর রহমান, আবিদ মাহমুদ, রয়েল দত্তসহ আরও অনেকে। বক্তারা বলেন, রাউজানের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। পেশাগত মান, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে রাউজানের সাংবাদিক সমাজ দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে।
শপথ গ্রহণ পর্বে বিদায়ী সভাপতি এম. বেলাল উদ্দিনের সভাপতিত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ পেশাগত সততা, নৈতিকতা ও সাংবাদিকতার মূল আদর্শ বজায় রেখে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল রাউজান প্রেস ক্লাবের ২০২৬ সালের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন। এবারের বর্ষপঞ্জিকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ডিম সংগ্রহের উৎসব ও ঐতিহ্যবাহী চিত্র তুলে ধরা হয়েছে। হালদা নদীর প্রাকৃতিক গুরুত্ব, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের বার্তা বর্ষপঞ্জিকায় নান্দনিকভাবে উপস্থাপন করায় অতিথি ও বক্তারা ভূয়সী প্রশংসা করেন।
শেষে অতিথিদের ধন্যবাদ জানিয়ে সভাপতি প্রদীপ শীল বলেন, রাউজান প্রেস ক্লাব ভবিষ্যতেও সত্যনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

Don`t copy text!