ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে খেলাফত মজলিস প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৭, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি-২৯৯ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য-সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ‘রিকশা প্রতীক’-এর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাঙামাটি শহরের ইসলামিক সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি-২৯৯ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালক কমিটির আহ্বায়ক এনায়েত উল্লাহ আল-মাদানী, এনসিপি রাঙামাটি জেলা আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা, রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, পৌর জামায়াতের আমীর মাইনুদ্দীন, জেলা শূরা ও কর্মসূচি সদস্য নুরুল করিম, সদর উপজেলা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, পৌরসভার শূরা সদস্য এডভোকেট রহমাতুল্লাহ এবং পৌর ছাত্রশিবিরের সভাপতি জালাল উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রত্যাশা করে। এ লক্ষ্যে আগামী নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!