ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাঙামাটিতে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৫, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) কর্ণফুলী সরকারি কলেজে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট, আগারগাঁও, ঢাকা কর্তৃক এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমা আশরাফী মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।
কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ (ভোটগ্রহণ কর্মকর্তা) সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়া, দায়িত্ব ও কর্তব্য, আইনগত বিষয়াবলি, কেন্দ্র ব্যবস্থাপনা এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন মহোদয়, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মাহমুদুল হাসান রুবেল মহোদয়, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব এম সাকের আহমেদ মহোদয়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তারাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার মূল ভিত্তি। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নির্বাচন ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Don`t copy text!