ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২২, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধিঃ

বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্যার মাগফেরাত কামনায় গত ২২ জানুয়ারি সকাল ১১টার দিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের অফিস চত্ত্বরে নর্থ বুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ’র নিজস্ব অর্থায়নে তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকার শীতাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান তেরখাদা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার কোহিনুর বেগম, উপজেলা বিএনপি নেতা লালিম শেখ, মোল্যা কামরুল ইসলাম, ছাত্রনেতা বনি আমিন ও মোয় আব্দুল আজিজ, মাহিন আহমেদ, মোঃ সোহাগ সিকদার ও জহির রায়হান। এবারের শীত মৌসুমে তেরখাদা উপজেলা সদরে এই প্রথম কেউ শীতার্ত ও দুর্গত মানুষের পাশে দাড়ালেন। আরিফ বিল্লাহ’র এ মহতী উদ্যোগে এলাকার দুঃস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

Don`t copy text!