ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসনে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২১, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জ-৬ (ভৈরব -কুলিয়ারচর) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাহেল এবং জনতার দল মনোনীত প্রার্থী নূরুল কাদের সোহেল তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন (২০ জানুয়ারি) মঙ্গলবার রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন তারা।

সাইফুল ইসলাম সাহেল জানায়, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী কিশোরগঞ্জ-৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব আতাউল্লাহ আমীন (রিকশা) কে মনোনীত করা হয়েছে। জোটের ঐক্য ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি ওই প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, জোটের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আমি এবং আমাদের দল সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাইফুল ইসলাম সাহেলের মনোনয়ন প্রত্যাহারের ফলে কিশোরগঞ্জ-৬ আসনে ১০ দলীয় জোটের প্রার্থীর অবস্থান আরও সুসংহত হলো। জনতার দল মনোনীত প্রার্থী নূরুল কাদের সোহেলের প্রার্থীতা প্রত্যাহার করায়, এই আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হেবিয়েট নেতা মো. শরিফুল আলমের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হবে এমনটাই মনে করছেন তারা।

Don`t copy text!