ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাজারের ব্যাগে মিলল ৩ কোটি টাকার হেরোইন, কারবারি গ্রেফতার

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১৭, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

রিপোর্ট: মো: রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকায় বাজারের ব্যাগ থেকে তিন কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালডাঙ্গা সোনাপট্টি এলাকা থেকে হেরোইনসহ আসামিকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব ৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার আসামি এবরান আলী মালডাঙ্গা সোনাপট্টি গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে
ফরিদপুরে হেরোইন ও গাঁজাসহ ২ জন আট

র‍্যাব ৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, বাড়ির বাজার করা ব্যাগের ভেতর থেকে তিন কেজি হেরোইনসহ আসামিকে গ্রেফতার করা হয়। জব্দ করা হিরোইনের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Don`t copy text!