নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
১৩ জানুয়ারি মঙ্গলবার বাদ এশার বন্দর থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ড সোনাচরা এলাকায় সোনাচড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে
তাফসীরুল কুরআন মাহফিল ও
সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।বাদ আসর হইতে সোনাচরা আব্দুল হাই সাহেবের বাড়ী সংলগ্নে সফর ভূইয়া সাহেবের বালুর মাঠে এই তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইয়ারপোর্ট গেইট জামে মসজিদের ইমাম ও খতিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা বিন ইয়ামিন সাদী দা. বা.।বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি দা.বা. সিনিয়র শিক্ষক, মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি, কুমিল্লা। বিশেষ বক্তা হিসবে উপস্থিত ছিলেন সোনাচড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী আবু সাঈদ।রামনগর বাইতুন নূর জামে মসজিদের খতিব ফেরদাউস ইসলাম ফরিদ। ১নং ডগইয়ার্ড মসজিদের ইমাম ও খতীব হযরত মাওলানা নুরুল আমিন আল- মাহদী।দক্ষিণ সোনাচরা নূর জান্নাত মসজিদের খতিব হযরত মাওলানা আশরাফ আলী।এসময় কুরআন মাহফিলে
সঞ্চলনায় করেন দক্ষিণ সোনাচড়া নূরে জান্নাত জামে মসজিদ খতিব মুফতি আবু সাঈদ (হাফেজ রিফাতুল্লাহ ও হাফেজ নাঈম।তাফসিরুল কুরআন মাহফিলে সকল কবরবাসীর রুহ আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং কুরআন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তৃতারা। সার্বিকতত্বাবধানে সোনাচরা যুবসমাজ।আয়োজন করেন ইরফাত সাইফুল, সিফাত আরিফ, সাজ্জাত, রনি সৌরভ, শাওন, ফয়সাল, তানভীর, হায়দার, কাজল,রাকিব,সালমান,ইমরান, সাগর,অন্তর, মিলন, ফরহাদ, সাদির, রিদওয়ান,সিয়াম,রিমন,জিহান ও এলাকার যুবসমাজ বৃন্দ।ওয়াজে মহিলাদের জন্য সুব্যবস্থা করা হয়।এলাকাবাসী সকলে ওয়াজ মাহফিলে উপস্থিত থেকে দোয়া কামনায় অংশ গ্রহন করেন দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরন করা হয়।

