ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের মানববন্ধন: বিচারহীন নাবালিকা ধর্ষণ

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১২, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

 

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : মোঃ আতাউর রহমান সরকার

প্রায় দেড় বছর আগে মতলব উত্তর উপজেলার বেগমপুর গ্রামে এক নবম শ্রেণির স্কুলছাত্রী (১৬) ধর্ষণের শিকার হন। ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে বিদেশে চলে যান।
ধর্ষিতার মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার বিচারিক অগ্রগতি দেখা যায়নি, ফলে ভুক্তভোগী পরিবার এখনো অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
ধর্ষণের ফলে গত ২০২৫ সালের ৫ জুন ওই স্কুলছাত্রী একটি পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে ৮ মাস বয়সী শিশুটির ভবিষ্যৎ, নিরাপত্তা এবং আইনগত অধিকার নিয়ে পরিবার গভীর দুশ্চিন্তায় রয়েছে।
এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর শাস্তির দাবিতে রোববার (১১ জানুয়ারি ২০২৬ইং) দুপুরে মমরুজকান্দি সপ্তগ্রাম এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারের প্রধান সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, নাবালিকা ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিষয়ে দীর্ঘ সময় বিচার না হওয়া উদ্বেগজনক। তারা দ্রুত অভিযুক্তকে দেশে ফিরিয়ে এনে মামলার ন্যায়সংগত বিচার সম্পন্ন করার দাবি জানান।
শিক্ষার্থীরা আরও বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রী ও তার শিশুসন্তানের নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং আইনগত অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

Don`t copy text!