ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মানবিক সমাজ বিনির্মাণে গীতা ও নৈতিক শিক্ষার তাৎপর্য অপরিসীম

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১০, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন :

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা গত শুক্রবার (৯ জানুয়ারি) সারাদেশে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিন্ন সিলেবাসে এ পরীক্ষা গ্রহণ করা হয়। সারাদেশের বিভিন্ন মঠ-মন্দির, বিদ্যালয় ও কলেজসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বাগীশিক কক্সবাজার সংসদের অধীনে ঈদগাঁও, কক্সবাজার সদর, উখিয়া ও মহেশখালী কেন্দ্রে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কক্সবাজার সংসদের আওতাধীন সকল থানা সংসদের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় পরীক্ষাটি সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উখিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অজিত দাশ, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার উদ্দীন চৌধুরী, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহকারী সম্পাদক সাংবাদিক যীশু সেন, এসআই উত্তম আচার্য, লায়ন ডা. নারায়ণ দেবনাথ, সাবেক এটিও অধীর চন্দ্র দে। এছাড়াও উপস্থিত ছিলেন বাগীশিক কক্সবাজার সংসদের সাবেক সভাপতি রাজন আচার্য, সমীর রুদ্র, বাগীশিক কক্সবাজার সংসদের সভাপতি নারায়ণ দাশ, সাধারণ সম্পাদক সজল ধর, মহেশখালী সংসদের সভাপতি পরিমল কান্তি শীল, সাধারণ সম্পাদক লক্ষ্মী চরণ দে,
রুপম আচার্য, অপূর্ব ধর, রুপনা পাল, স্বদেশী দে, লিটন দাশ ও অশ্রু পাল, পুরোহিত জগদীশ শর্মা, গীতানুরাগী তপন দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী অমল ধর, সাংবাদিক বলরাম দাশ, সহ-সম্পাদক তপন ধর, সাংগঠনিক সম্পাদক জ্যোতি চন্দ্র মল্লিক, মাস্টার মৃদুল মল্লিক, মিটু দে, সুমন দে, সুমন শর্মা, উপদেষ্টা তপন দে, আশীষ চক্রবর্তী, শম্ভুচরণ দে, রাজেশ খান্না সুশীর, রনী পাল, কমল কান্তি দে, সনাতন দে, অনিল পালসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিদর্শনকালে বক্তারা বলেন, গীতা ও নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। তাঁরা বাগীশিকের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

Don`t copy text!