মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি।
রাঙামাটি পার্বত্য জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্মানিত সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব নিউটন দাস মহোদয় রাঙামাটি ফায়ার স্টেশনের জেনারেল রোলকল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি জেলার অগ্নিনির্বাপন ও উদ্ধার কার্যক্রমকে আরও দ্রুত, আধুনিক ও দক্ষতার সঙ্গে পরিচালনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। জরুরি পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল রক্ষায় ফায়ার সার্ভিসের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।
এ সময় সহকারী পরিচালক মহোদয় রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন ফায়ার স্টেশনে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মানবিক এই উদ্যোগে শীতার্ত কর্মচারীদের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ পায়।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তাদের মতে, এমন পরিদর্শন ও দিকনির্দেশনা মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

