ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর-২ আসনে মনোনয়ন যাচাই-বাছাই : বৈধ ৫, অবৈধ ৬, প্রত্যাহার ১

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৩, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

মতলব উত্তর প্রতিনিধি (মো: আতাউর রহমান সরকার):

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ, ৬ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় এবং ১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
যাদের মনোনয়ন বৈধ
মনোনয়ন যাচাইয়ে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
বি এম গোলাপ হোসেন — গণঅধিকার পরিষদ
মো. এনামুল হক — নাগরিক ঐক্য
এমরান হোসেন মিয়া — জাতীয় পার্টি
বিল্লাল হোসেন মিয়াজী — এলডিপি
আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিন — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
যাদের মনোনয়ন অবৈধ (কারণসহ)
নির্বাচনী আইন অনুযায়ী যাচাই শেষে যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—
নাসিমা নাজনীন সরকার — বাংলাদেশ লেবার পার্টি (ঋণ খেলাপি; যমুনা ব্যাংক)
তানভীর হুদা — স্বতন্ত্র (১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি)
ফয়েজুন্নুর আখন রাসেল — বাংলাদেশ রিপাবলিকান পার্টি (প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি)
মানছুর আহমেদ সাকী — ইসলামী আন্দোলন বাংলাদেশ (কারিগরি ও নথিগত অসঙ্গতি)
ডা. আবদুল মোবিন — বাংলাদেশ জামায়াতে ইসলামী (তথ্যগত ত্রুটি)
রাশিদা আক্তার মিতু — এবি পার্টি (হলফনামায় শনাক্তকারীর স্বাক্ষর না থাকায়)
এছাড়া স্বতন্ত্র প্রার্থী এম এ শুককুর পাটোয়ারী ব্যক্তিগত কারণে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তানভীর হুদার বক্তব্য
মনোনয়ন অবৈধ ঘোষণার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা বলেন,
“ভোটারের সাক্ষ্য সংক্রান্ত বিষয়টি একটি সামান্য কারিগরি ত্রুটি। আপিলের মাধ্যমে এটি সমাধান করা সম্ভব।”
তিনি আরও বলেন,
“আমাদের প্রতিদ্বন্দ্বীদের অতিরিক্ত আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। আমরা দ্রুত আপিল করে বিষয়টি ঠিক করে ফেলব।”
এসময় তিনি মতলবের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান, অতীতের মতো যেন তারা তার পাশে থাকেন।
ড. জালাল উদ্দিনের বক্তব্য
মনোনয়ন বৈধ ঘোষণার পর বিএনপির প্রার্থী আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলেমিশে একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
এসময় তিনি স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার সঙ্গে কোলাকুলি করেন এবং সকল নেতাকর্মীকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকার অনুরোধ করেন।
পরবর্তী করণীয়
জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ ঘোষিত প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে।

Don`t copy text!