সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাঁশপাড়া ইউনিটি’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০ পূর্ব বাঁশপাড়া ফোরকানিয়া মক্তব প্রাঙ্গণে প্রায় শতাধিক অসহায়, গরীব শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
ইউনিটির সভাপতি কপিল উদ্দিন পাটোয়ারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার মজুমদার’র সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে কম্বল বিতরণ করেন ইউনিটির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক হাফেজ মোহাম্মদ সোহরাব হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা আলাউদ্দিন পাটোয়ারী, আজিজুল হক ইকবাল, প্রফেসর আবদুল জলিল দুলাল, কপিল উদ্দিন মজুমদার, সহ-সভাপতি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, নজরুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, মো. মোস্তফা, কোষাধ্যক্ষ আজিজুল হক রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হাসান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী ভুট্রো, বানিজ্য বিষয়ক সম্পাদক আল মনসুর, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ফারুক।
এসময় শীতার্তরা কম্বল পেয়ে মহান আল্লাহতালা নিকট শুকরিয়া আদায় করে “বাঁশপাড়া ইউনিটি” স্বেচ্ছাসেবী সংগঠনের সকল কলাকুশলীদের জন্য দোয়া করেন উপকারভোগিরা।

