মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র, এ্যামোনিশন সহ শীর্ষ সন্ত্রাসী সুমন ওরফে বেলজিয়াম সুমনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
০২জানুয়ারি ২০২৬ ইং দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর হানিফ মিয়াজির হাট ২ নং ওয়ার্ড এলাকায় সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে একটি যৌথ বাহিনী অভিযান কার্যক্রম পরিচালনা করে তাকে গ্রে’ফতার করে। এসময় তল্লাশি অভিযান করে তার নিকট হতে ১টি রাইফেল এ্যামোনিশন, ১টি পিস্তল এ্যামোনিশন, ১টি বাইনোকুলার, ২টি মোবাইল, ৩টি দেশীয় অস্ত্র , ১টি রাউটার,০১ টি চাকু, ০১টি হাতুড়ি উদ্ধার করা হয়। পরবর্তীতে চন্দ্রগঞ্জ থানার কাছে তাকে হস্তান্তর করা হয়।
মোঃ সুমন ওরপে বেলজিয়াম সুমন ( ৪২)
চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের কংশ নারায়নপুরের সিরাজের ছেলে।

