সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রীনগরে সনাতন ধর্মাবলম্বী প্রার্থনা সভা
ফরহাদ হোসেন জনি,
মুন্সীগঞ্জের শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী ও বি এন পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২জানুয়ারী বিকেল ৪টায় শ্রীনগর উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান এর সঞ্চালনায় শ্রীনগর উপজেলা বাইপাস সংলগ্ন বিএনপি র অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএন পির আহ্বায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ ১আসনে বি এন পি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ,
এসময় প্রথমে শোক বইয়ে সাক্ষরকরেন,প্রথমে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শফিউল আজম খান ,ও পবিত্র গীতা পাঠ করেন বাবু রাধেশ্যাম দাস,
উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন,সিরাজদিখান উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হায়দার আলী,
দপ্তর সম্পাদক শফিউল আজম,সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল,যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন,শেখর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দীয় সদস্য এডভোকেট নীল কমল দাস মৃধা ,পাটাভোগ ইউনিয়ন বি এন পির সহ সভাপতি মুজিবুর,শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম পার্থ্ব,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দাস,সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ এর সভাপতি তপন দাস,সাধারণ সম্পাদক জ্ঞানদীপ দাস, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি উত্তম ঘোষ সহ বিভিন্ন স্তরের সনাতনী ধর্মাবলম্বীরা।

